মরশুমের প্রথম বৃষ্টি নারনৌলে, চলবে শুক্রবার পর্যন্ত
নারনৌল, ১৬ জুন ( হি.স.): একটানা গরমের পর মঙ্গলবার মরশুমের প্রথম বৃষ্টিতে স্বস্তির নিশ্বাস ফেলল হরিয়ানার নারনৌল। মঙ্গলবার সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় চলতে থাকে বৃষ্টি। ঠান্ডা হাওয়ার দাপটে এক ধাক্কায় নামল পার
মরশুমের প্রথম বৃষ্টি নারনৌলে, চলবে শুক্রবার পর্যন্ত


নারনৌল, ১৬ জুন ( হি.স.): একটানা গরমের পর মঙ্গলবার মরশুমের প্রথম বৃষ্টিতে স্বস্তির নিশ্বাস ফেলল হরিয়ানার নারনৌল। মঙ্গলবার সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় চলতে থাকে বৃষ্টি। ঠান্ডা হাওয়ার দাপটে এক ধাক্কায় নামল পারদ।

মঙ্গলবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত সবথেকে বেশি বৃষ্টি হয়েছে নারনৌলে। বৃষ্টিপাতের পরিমাণ ২৩ মিলিমিটার। এছাড়া মহিন্দ্রগড়ে ১৫.৫ মিলিমিটার, আটেলিতে ১৬.৫ মিলিমিটার, সাতনালিতে ১৪ মিলিমিটার এবং কানিনাতে বৃষ্টিপাতের পরিমাণ ৭ মিলিমিটার।

বৃষ্টির ফলে খরিফ শষ্যের চাষে ব্যাপক সুবিধা হবে বলে আশা করা রাখছে কৃষকরা। তবে শহরাঞ্চলের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ায় সাধারণ মানুষদের নিত্যনৈমিত্তিক যাতায়াতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এদিন এক আবহবিদ জানিয়েছেন মূলত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হচ্ছে এই বৃষ্টি । শুক্রবার পর্যন্ত এই অবস্থা জারি থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande