রাজস্থানে সড়ক দুর্ঘটনায় মৃত্যু চার ভাইয়ের
বালোত্রা, ১৬ জুন (হি.স.) : রাজস্থানের বালোত্রা জেলায় ভয়াবহ পথদুর্ঘটনায় চার ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার পাটাউদি গ্রামের কাছে একটি বাস ও একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে গাড়িটি দুমড়েমুচড়
রাজস্থানে সড়ক দুর্ঘটনায় মৃত্যু চার ভাইয়ের


বালোত্রা, ১৬ জুন (হি.স.) : রাজস্থানের বালোত্রা জেলায় ভয়াবহ পথদুর্ঘটনায় চার ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার পাটাউদি গ্রামের কাছে একটি বাস ও একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে গাড়িটি দুমড়েমুচড়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উদারাম (৩৯), রেখারাম (৩৫), জোগারাম (৩১) এবং বিষ্ণুরাম (২৯) নামে চার ভাই নিজেদের গ্রাম থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে কালেওয়া গ্রামে নির্মাণকাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে পাটাউদি গ্রামের কাছে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে তাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় গাড়ির ভেতর থেকে চারজনের দেহ উদ্ধার করে। পরে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য নিকটবর্তী হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতদের খুড়তুতো ভাই গোপাল জানান, চার ভাইই নির্মাণকাজের সঙ্গে যুক্ত ছিলেন। মঙ্গলবার সকালে তাঁরা কাজের উদ্দেশ্যে কালেওয়া গ্রামে যাচ্ছিলেন। পাটাউদি গ্রাম থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে যোধপুরমুখী একটি বাসের সঙ্গে তাঁদের গাড়ির সংঘর্ষ হয়। তাতেই চারজনের মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। একসঙ্গে চার সহোদর ভাইয়ের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande