২০ জুনের পর বাড়তে পারে ঝড়-বৃষ্টি, দক্ষিণবঙ্গে গরম-অস্বস্তি অব্যাহত; উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
কলকাতা, ১৬ জুন (হি. স.) : আগামী ২০ জুনের পর রাজ্যে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গে আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি। একই সঙ্গে আগামী কয়েক দিন গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বল
সৌরিশ বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ১৬ জুন (হি. স.) : আগামী ২০ জুনের পর রাজ্যে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গে আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি। একই সঙ্গে আগামী কয়েক দিন গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।মঙ্গলবার আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে। শনিবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে এবং রবিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।অন্যদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande