হরিয়ানায় পরিদর্শক দলের হানা সবজি বাজারে
ফতেহাবাদ, ১৬ জুন (হি.স.) : হরিয়ানায় পরিদর্শক দলের আকস্মিক অভিযানে চাঞ্চল্য ছড়াল ফতেহাবাদের নতুন সবজি বাজারে। বাজারে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার এই বিশেষ তদন্ত অভিযান চালানো হয়। ডিএসপি বিক্রমজিৎ সিং ভাদুর নেতৃত্বে পরিদর্শক দলের
হরিয়ানার মুখ্যমন্ত্রীর পরিদর্শক দলের হানা সবজি বাজারে


ফতেহাবাদ, ১৬ জুন (হি.স.) : হরিয়ানায় পরিদর্শক দলের আকস্মিক অভিযানে চাঞ্চল্য ছড়াল ফতেহাবাদের নতুন সবজি বাজারে। বাজারে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার এই বিশেষ তদন্ত অভিযান চালানো হয়। ডিএসপি বিক্রমজিৎ সিং ভাদুর নেতৃত্বে পরিদর্শক দলের সদস্যরা বাজার চত্বরের সার্বিক পরিস্থিতি, ব্যবসায়িক কার্যকলাপ এবং নথিপত্র খতিয়ে দেখেন।

অভিযানের জন্য বারওয়ালা মার্কেট কমিটির সচিব মন্দীপ রানা এবং ফতেহাবাদ মার্কেট কমিটির সচিব অমিত রোহিলাকে নিয়ে একটি যৌথ তদন্তকারী দল গঠন করা হয়েছিল। দলটি বাজারের বিভিন্ন দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে নথিপত্র পরীক্ষা করে এবং সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করে। পরে ফতেহাবাদ মার্কেট কমিটির কার্যালয়েও গিয়ে বিভিন্ন রেকর্ড ও প্রয়োজনীয় নথির যাচাই করা হয়।তদন্ত চলাকালীন এক সময় উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, চারটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাঁচ হাজার টাকা করে জরিমানা আরোপের কথা জানানো হলে এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে কর্তৃপক্ষের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তাঁর দাবি, সমস্ত হিসাব ও তথ্য সরকারি খাতায় নিয়ম মেনেই নথিভুক্ত করা হয়েছে। সে ক্ষেত্রে জরিমানার যৌক্তিকতা কোথায়, তা নিয়েই প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি ব্যবসায়ীদের উপর অযথা চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন। পরে উপস্থিত অন্যান্য ব্যবসায়ীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ডিএসপি বিক্রমজিৎ সিং ভাদু জানান, সবজি বাজারে অনিয়মের বিষয়ে গোপন অভিযোগ পাওয়ার পরই এই অভিযান চালানো হয়েছে। তদন্ত যাতে সম্পূর্ণ নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, তার জন্য বারওয়ালা মার্কেট কমিটির সচিব মন্দীপ রানাকে দায়িত্ব দেওয়া হয়েছিল।

প্রাথমিক তদন্তে একাধিক অসঙ্গতির প্রমাণ মিলেছে বলেও জানান তিনি। তদন্তকারীদের দাবি, বাজারের বেশ কয়েকটি দোকান অনুমোদিত নকশা ও নির্ধারিত কাঠামো মেনে নির্মাণ করা হয়নি। কিছু ব্যবসায়ীর ফি দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে। পাশাপাশি এমন কয়েকটি দোকানেরও হদিশ মিলেছে, যেগুলি নিয়ম অনুযায়ী সবজি বাজার চত্বরে পরিচালনার অনুমতি পাওয়ার কথা নয়।

ডিএসপি আরও জানান, তদন্তে উঠে আসা সমস্ত তথ্য ও অনিয়মের বিস্তারিত রিপোর্ট তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। রিপোর্ট খতিয়ে দেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande