(আপডেট) কুণাল ঘোষের ওপর ডিম ছোঁড়ার ঘটনায় গ্রেফতার ২
কলকাতা, ১৬ জুন (হি. স.) : কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে তৃণমূল নেতা কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোঁড়ার ঘটনায় পুলিশ দু''জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে কালীঘাট থানার পুলিশ ওই দুই অভিযুক্তকে হেফাজতে নেয়। ধৃতদে
(আপডেট) কুণাল ঘোষের ওপর ডিম ছোঁড়ার ঘটনায় গ্রেফতার ২


কলকাতা, ১৬ জুন (হি. স.) : কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে তৃণমূল নেতা কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোঁড়ার ঘটনায় পুলিশ দু'জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে কালীঘাট থানার পুলিশ ওই দুই অভিযুক্তকে হেফাজতে নেয়। ধৃতদের নাম রবি কয়াল এবং চন্দন কয়াল বলে জানা গেছে।

সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোঁড়া হয়। এই ঘটনার পর সেই রাতেই কুণাল ঘোষ কালীঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তীব্র নিন্দা করে তিনি বলেন, যখন বিজেপি নেতা ও কর্মীদের ওপর হামলা হয়েছিল, তখনও তিনি তার বিরোধিতা করেছিলেন। এই ধরনের ডিম ছোঁড়ার ঘটনায় তিনি মোটেও ভীত নন বলেও স্পষ্ট জানিয়ে দেন। পুলিশ পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং এই হামলার নেপথ্যে কী কারণ রয়েছে, তা জানার চেষ্টা করছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande