১১ বছরের শিশুকে কুপিয়ে খুন, মাত্র ১৪ মাস ১৩ দিনের মাথায় যাবজ্জীবন সাজা
বসিরহাট, ১৬ জুন (হি. স.) : উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাটিয়া থানার গাঙআটি গ্রামে ১১ বছরের এক শিশুকে নৃশংসভাবে খুনের ঘটনায় অভিযুক্ত কামরুল জামানকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল বসিরহাট আদালতের ফাস্ট ট্র্যাক কোর্ট-২। মঙ্গল বার বিচারক অর্ঘ্য ব
আদালত


বসিরহাট, ১৬ জুন (হি. স.) : উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাটিয়া থানার গাঙআটি গ্রামে ১১ বছরের এক শিশুকে নৃশংসভাবে খুনের ঘটনায় অভিযুক্ত কামরুল জামানকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল বসিরহাট আদালতের ফাস্ট ট্র্যাক কোর্ট-২। মঙ্গল বার বিচারক অর্ঘ্য ব্যানার্জি এই রায় দেন। পাশাপাশি অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। ওই জরিমানার সম্পূর্ণ অর্থ নিহত শিশু আমিনুর জামানের পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।গত বছরের ৪ এপ্রিল সকালে খেলাকে কেন্দ্র করে কামরুল জামানের মেয়ে ও প্রতিবেশী ১১ বছরের আমিনুর জামানের মধ্যে বচসা বাধে। অভিযোগ, মেয়ের কান্না শুনে ক্ষিপ্ত হয়ে কামরুল বাড়ি থেকে একটি ধারালো কুড়ুল এনে আমিনুরের ঘাড়ে একাধিকবার কোপ মারে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।ঘটনার পর নিহতের বাবা হাসানুর জামান মাটিয়া থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ দ্রুত তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা দেয়। গত বৃহস্পতিবার আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। সোমবার সাজা ঘোষণার পর হাসানুর জামান বলেন, তিনি ফাঁসির দাবি করেছিলেন, তবে আদালতের রায়ে তিনি সন্তুষ্ট। সরকারি আইনজীবী সত্যব্রত দাস জানান, দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমেই এই সাজা ঘোষণা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande