কাছাড়ের শ্রীকোণা আইটিআই পরিদর্শন বিধায়ক কিশোর নাথের
শিলচর (অসম), ১৬ জুন (হি.স.) : দক্ষিণ অসমের কাছাড় জেলার অন্তর্গত শ্রীকোণায় অবস্থিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আইটিআই পরিদর্শন করেছেন বিধায়ক কিশোর নাথ। শ্রীকোণা আইটিআই কর্তৃপক্ষের পক্ষ থেকে বিধায়ক কিশোর নাথকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। আয়োজিত সং
বিধায়ক কিশোর নাথকে সংবর্ধনা জ্ঞাপন


শিলচর (অসম), ১৬ জুন (হি.স.) : দক্ষিণ অসমের কাছাড় জেলার অন্তর্গত শ্রীকোণায় অবস্থিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আইটিআই পরিদর্শন করেছেন বিধায়ক কিশোর নাথ।

শ্রীকোণা আইটিআই কর্তৃপক্ষের পক্ষ থেকে বিধায়ক কিশোর নাথকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-অশিক্ষক এবং প্রশিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন তিনি। অনুষ্ঠানে প্রশিক্ষার্থীরা প্রতিষ্ঠানের অন্দরমহলের বিভিন্ন বিষয় তুলে ধরে শীঘ্র সমাধানের আর্জি জানান বিধায়কের কাছে।

অনুষ্ঠানে বিধায়ক কিশোর নাথ বক্তব্য পেশ করতে গিয়ে বলেন, বরাক উপত্যকার একমাত্র কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অস্তিত্ব ও আধুনিকীকরণের বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীর গোচরে নেবেন। পাশাপাশি শিলচর শ্রীকোণা আইটিআই-এর অস্তিত্ব রক্ষার প্রতিশ্রুতিও দেন তিনি।

৬৯ বছরের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের জন্য নতুন আশার আলো দেখা দিয়েছে। আমার সক্রিয় ভূমিকা থাকবে, আইটিআই-এর অস্তিত্ব রক্ষা, আশ্বাস দিয়েছেন বিধায়ক কিশোর নাথ।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande