প্রয়াগরাজে প্রাতঃভ্রমণে বেরিয়ে পথদুর্ঘটনায় মৃত্যু ব্যক্তির
প্রয়াগরাজ, ১৬ জুন (হি.স.) : উত্তর প্রদেশের প্রয়াগরাজে মর্মান্তিক পথদুর্ঘটনা। মঙ্গলবার মেজা থানা এলাকার অত্রি আমিলিয়া গ্রামের কাছে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাতঃভ্রমণে বেরোনোর সময় একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় তাঁর প্রাণ যায় বলে অভিযোগ। ুলিশ সূত্রে
প্রয়াগরাজে প্রাতঃভ্রমণে বেরিয়ে পথদুর্ঘটনায় মৃত্যু ব্যক্তির


প্রয়াগরাজ, ১৬ জুন (হি.স.) : উত্তর প্রদেশের প্রয়াগরাজে মর্মান্তিক পথদুর্ঘটনা। মঙ্গলবার মেজা থানা এলাকার অত্রি আমিলিয়া গ্রামের কাছে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাতঃভ্রমণে বেরোনোর সময় একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় তাঁর প্রাণ যায় বলে অভিযোগ।

ুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম চন্দ্রমণি (৫৫)। তিনি অত্রি আমিলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

মৃতের পরিবারের সদস্যদের দাবি, মঙ্গলবার ভোরে চন্দ্রমণি বাড়ি থেকে হাঁটতে বেরিয়েছিলেন। সেই সময় হাইওয়ের উপর দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগতির গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্ত ও অন্যান্য আইনি প্রক্রিয়ার জন্য দেহটি নিজেদের হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ঘাতক গাড়িটির খোঁজে তদন্ত শুরু হয়েছে। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande