
আমেঠি, ১৬ জুন ( হি.স.): উত্তর প্রদেশের আমেঠিতে উদ্ধার এক ব্যক্তির দেহ। মঙ্গলবার সকালে জগদীশপুর থানার অন্তর্গত মিশ্রৌলি গ্রামের কাছে ওই ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছড়িয়েছে চাঞ্চল্য । এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম নাম প্রমোদ । সে জগদীশপুর থানার মিশ্রৌলি গ্রামের বাসিন্দা ।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, জগদীশপুরের মিশ্রৌলি গ্রামের কাছে অবস্থিত নাইয়া খালের পাড়ে পথচারীরা এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। তবে মৃত্যুর কারণ এখনও পর্যন্ত অজানা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক