সহযোগ শিবির পরিদর্শনে মন্ত্রী নীতীশ মিশ্র
ভাগলপুর, ১৬ জুন (হি. স) : বিহার সরকারের আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী নীতীশ মিশ্র মঙ্গলবার ভাগলপুর জেলার সুলতানগঞ্জ ব্লকের আসিয়াচক ও মাসদি পঞ্চায়েতে আয়োজিত সহযোগ শিবির পরিদর্শন করেন। জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি প্রথমে আসিয়াচক পঞ্চ
সহযোগ শিবির পরিদর্শনে মন্ত্রী নীতিশ মিশ্র


ভাগলপুর, ১৬ জুন (হি. স) : বিহার সরকারের আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী নীতীশ মিশ্র মঙ্গলবার ভাগলপুর জেলার সুলতানগঞ্জ ব্লকের আসিয়াচক ও মাসদি পঞ্চায়েতে আয়োজিত সহযোগ শিবির পরিদর্শন করেন। জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি প্রথমে আসিয়াচক পঞ্চায়েত সরকার ভবনে পৌঁছন।

সেখানে স্থানীয় বিধায়ক অধ্যাপক ললিত নারায়ণ মণ্ডল এবং পঞ্চায়েত প্রধান সদানন্দ কুমার মন্ত্রীকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানান। এরপর বিভিন্ন সরকারি দফতরের উদ্যোগে আয়োজিত সহযোগ শিবির ঘুরে দেখেন নীতীশ মিশ্র। তিনি শিবিরে উপস্থিত আধিকারিক, কর্মী এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।

মন্ত্রী সংশ্লিষ্ট দফতরগুলির আধিকারিক ও কর্মীদের নির্দেশ দেন, যাতে সহযোগ শিবিরের মাধ্যমে গ্রামবাসীরা সর্বাধিক সুবিধা পান। পরে মাসদি পঞ্চায়েতের মধ্য বিদ্যালয়ে আয়োজিত সহযোগ শিবিরেও যান তিনি। সেখানে গ্রামবাসীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শোনেন এবং লিখিত আবেদন গ্রহণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলাশাসক নবল কিশোর চৌধুরী, উপ-উন্নয়ন কমিশনার প্রদীপ কুমার সিং, সার্কেল অফিসার অনুজ ঝা, ব্লক উন্নয়ন আধিকারিক সঞ্জীব কুমার, রাজস্ব আধিকারিক শালিনী কুমারী, ডিএসপি নবনীত কুমার, থানার ভারপ্রাপ্ত আধিকারিক মৃত্যুঞ্জয় কুমার-সহ বিভিন্ন দফতরের আধিকারিক, কর্মী এবং এলাকার বাসিন্দারা।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande