মির্জাপুরে রেললাইন থেকে মিলল প্রৌঢ়ের দেহ
মির্জাপুর, ১৬ জুন ( হি.স.): উত্তর প্রদেশের মির্জাপুরে রেললাইন থেকে মিলল প্রৌঢ়ের দেহ। মঙ্গলবার সকালে পড়রি থানার অন্তর্গত রেলপাহাড় ও ডগমগপুর রেলওয়ে স্টেশনের মাঝে প্রৌঢ়ের দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছড়িয়েছে চাঞ্চল্য। পুলিশ সূত্রে
ডালটনগঞ্জে ট্রেনের ধাক্কায় মৃত্যু এক বৃদ্ধার


মির্জাপুর, ১৬ জুন ( হি.স.): উত্তর প্রদেশের মির্জাপুরে রেললাইন থেকে মিলল প্রৌঢ়ের দেহ। মঙ্গলবার সকালে পড়রি থানার অন্তর্গত রেলপাহাড় ও ডগমগপুর রেলওয়ে স্টেশনের মাঝে প্রৌঢ়ের দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছড়িয়েছে চাঞ্চল্য। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম কানহাইয়া সিং (৫৫)। তিনি পশ্চিম দিল্লির তিলক নগর থানার অন্তর্গত খ্যলা-র বিষ্ণু গার্ডেনের বাসিন্দা।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, পাহাড় ও ডগমগপুর স্টেশনের আপ এবং ডাউন লাইনের মাঝে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, মৃত কানহাইয়া সিং নয়াদিল্লি থেকে সাসারামগামী অমৃত ভারত এক্সপ্রেসে যাচ্ছিলেন । সেই সময় তিনি ট্রেন থেকে নিচে পড়ে যান। শরীরে গুরুতর আঘাতের ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande