ফতেহাবাদে নাবালিকার সঙ্গে দুষ্কর্মের অভিযোগে গ্রেফতার এক দুষ্কৃতী
ফতেহাবাদ, ১৬ জুন ( হি. স ): নাবালিকার সঙ্গে দুষ্কর্মের অভিযোগে হরিয়ানার ফতেহাবাদ মহিলা থানার পুলিশ মঙ্গলবার গ্রেফতার করল এক দুষ্কৃতীকে । এদিন পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম সূরজ। সে ভাটিয়া কলোনির বাসিন্দা। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, নির্
ফতেহাবাদে নাবালিকার সঙ্গে দুষ্কর্মের অভিযোগে গ্রেফতার এক দুষ্কৃতী


ফতেহাবাদ, ১৬ জুন ( হি. স ): নাবালিকার সঙ্গে দুষ্কর্মের অভিযোগে হরিয়ানার ফতেহাবাদ মহিলা থানার পুলিশ মঙ্গলবার গ্রেফতার করল এক দুষ্কৃতীকে । এদিন পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম সূরজ। সে ভাটিয়া কলোনির বাসিন্দা।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, নির্যাতিতার মা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, ভাটিয়া কলোনির বাসিন্দা সূরজ নামের এক ব্যক্তি তাঁর নাবালিকা মেয়ের সঙ্গে দুষ্কর্ম করে । নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করে। অভিযুক্তকে খুঁজতে পুলিশ তল্লাশি অভিযান শুরু করে । এর পাশাপাশি এলাকার স্থানীয় বাসিন্দরেও জিজ্ঞাসাবাদ করা হয় । তল্লাশি অভিযানের পর অবশেষে অভিযুক্ত সূরজকে তার বাসস্থান ভাটিয়া কলোনি থেকে মঙ্গলবার গ্রেফতার করে পুলিশ। ধৃতের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande