হাসনাবাদে ১০০ দিনের কাজের টাকা না পাওয়ার অভিযোগে বিক্ষোভ, সুপারভাইজার গৌতম বৈদ্য গ্রেফতার
হাসনাবাদ, ১৬ জুন (হি. স.):- উত্তর ২৪ পরগনার হাসনাবাদের খাঁপুকুর এলাকায় ১০০ দিনের কাজের প্রকল্পের মজুরি না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, প্রকল্পের সুপারভাইজার গৌতম বৈদ্যের তত্ত্বাবধানে ক
কাজের টাকা না পাওয়ার দাবিতে বিক্ষোভ


হাসনাবাদ, ১৬ জুন (হি. স.):- উত্তর ২৪ পরগনার হাসনাবাদের খাঁপুকুর এলাকায় ১০০ দিনের কাজের প্রকল্পের মজুরি না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, প্রকল্পের সুপারভাইজার গৌতম বৈদ্যের তত্ত্বাবধানে কয়েকশো জব কার্ড হোল্ডার কাজ করলেও তাঁদের অনেকেই প্রাপ্য অর্থ পাননি।অভিযোগ, দীর্ঘদিন ধরে টাকা চাইলেও কোনও সদুত্তর মেলেনি। এদিন ক্ষুব্ধ জব কার্ড হোল্ডাররা গৌতম বৈদ্যকে ঘিরে বিক্ষোভ দেখান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাসনাবাদ থানার পুলিশ। পুলিশ গৌতম বৈদ্যকে আটক করে থানায় নিয়ে যায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে এবং প্রাথমিক তদন্তের পর গৌতম বৈদ্যকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।এদিকে, বিক্ষোভকারীদের দাবি, প্রকল্পে কাজ করেও বহু মানুষ তাঁদের প্রাপ্য মজুরি পাননি। ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিজেপি নেতা মানুষ মণ্ডল অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন। তবে অভিযুক্ত গৌতম বৈদ্যের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande