হাইলাকান্দিতে রেশন কার্ডের অনলাইন আবেদন গ্রহণযোগ্য নয় : জেলা প্রশাসন
হাইলাকান্দি (অসম), ১৬ জুন (হি.স.) : হাইলাকান্দি জেলা প্রশাসনের খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইনে নতুন রেশন কার্ডের আবেদন বা পুরনো রেশন কার্ডে নতুন সদস্যের অন্তর্ভুক্ত গ্রহণযোগ্য নয়। খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়
হাইলাকান্দিতে রেশন কার্ডের অনলাইন আবেদন গ্রহণযোগ্য নয় : জেলা প্রশাসন


হাইলাকান্দি (অসম), ১৬ জুন (হি.স.) : হাইলাকান্দি জেলা প্রশাসনের খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইনে নতুন রেশন কার্ডের আবেদন বা পুরনো রেশন কার্ডে নতুন সদস্যের অন্তর্ভুক্ত গ্রহণযোগ্য নয়।

খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক শাখার এক বিজ্ঞপ্তি জানানো হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা গেছে, বহু মানুষ বিভিন্ন কম্পিউটার সেন্টার বা সাইবার ক্যাফে থেকে স্মাৰ্ট পিডিএস পোৰ্টাল-এর মাধ্যমে নতুন রেশন কার্ড বা বিদ্যমান কার্ডে নতুন সদস্যের নাম অন্তর্ভুক্ত করার জন্য অনলাইন আবেদন করছেন।

এ বিষয়ে জেলা প্রশাসন স্পষ্ট জানিয়েছে, সরকারের পক্ষ থেকে কোনও নির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত এ ধরণের কোনও অনলাইন আবেদন গ্রহণযোগ্য নয়। এই আবেদনগুলি শুধুমাত্র সরকার নির্ধারিত সময়ে এবং নির্দিষ্ট প্রক্রিয়া ও মাধ্যমের দ্বারাই গ্রহণ করা হবে।

তাই হাইলাকান্দি জেলার সমস্ত নাগরিককে সাইবার ক্যাফে বা অন্য কোনও মাধ্যমে এ ধরনের আবেদন করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় নিয়মবহির্ভূত এই আবেদনগুলি বিবেচনার জন্য গ্রহণ করা হবে না।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande