বাঁকুড়ায় শুরু পাইপড ন্যাচারাল গ্যাস পরিষেবা, বুকিং ঝামেলা থেকে মুক্তির আশায় বাসিন্দারা
বাঁকুড়া, ১৬ জুন (হি. স.) : বাঁকুড়া শহরেও চালু হল পিএনজি বা পাইপড ন্যাচারাল গ্যাস পরিষেবা। শহরের ২০ নম্বর ওয়ার্ডের সারদাপল্লী এলাকায় আনুষ্ঠানিকভাবে এই পরিষেবা চালু হয়েছে। এর ফলে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে নিরবচ্ছি
ন্যাচারাল গ্যাস


বাঁকুড়া, ১৬ জুন (হি. স.) : বাঁকুড়া শহরেও চালু হল পিএনজি বা পাইপড ন্যাচারাল গ্যাস পরিষেবা। শহরের ২০ নম্বর ওয়ার্ডের সারদাপল্লী এলাকায় আনুষ্ঠানিকভাবে এই পরিষেবা চালু হয়েছে। এর ফলে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে নিরবচ্ছিন্ন রান্নার গ্যাস সরবরাহ করা হবে।এই পরিষেবা চালু হওয়ায় রান্নার গ্যাস বুকিং ও সিলিন্ডার পাওয়ার দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলে মনে করছেন বাসিন্দারা। এতদিন অনেক ক্ষেত্রেই বুকিং সংক্রান্ত জটিলতার কারণে সময়মতো গ্যাস সিলিন্ডার পাওয়া যেত না। নতুন ব্যবস্থায় সেই অসুবিধা অনেকটাই দূর হবে বলে আশা করা হচ্ছে।পিএনজি ব্যবস্থায় গ্রাহকদের প্রতি দু'মাস অন্তর বিল প্রদান করতে হবে। পাশাপাশি সিলিন্ডার বহন বা সংরক্ষণের ঝুঁকি না থাকায় দুর্ঘটনার আশঙ্কাও তুলনামূলকভাবে কম থাকবে। ফলে নিরাপদ ও সহজলভ্য এই পরিষেবা পেয়ে খুশি শহরের গৃহবধূরা-সহ সাধারণ মানুষ।স্থানীয় বাসিন্দাদের আশা, আগামী দিনে বাঁকুড়া শহরের আরও বিভিন্ন এলাকায় এই পরিষেবার সম্প্রসারণ ঘটবে এবং আরও বেশি মানুষ এর সুবিধা পাবেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande