ফেরার তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বাড়িতে পুলিশের তল্লাশি, উদ্ধার অস্ত্র ও একাধিক গাড়ি
জলপাইগুড়ি, ১৬ জুন (হি. স.) : বিজেপি কর্মীর ওপর হামলার মামলায় দীর্ঘদিন ধরে ফেরার থাকা তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণ দাসের বাড়িতে বড়সড় অভিযান চালাল পুলিশ। তল্লাশি চালিয়ে তাঁর বাড়ি থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে, সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়ে
কৃষ্ণ দাসের বাড়িতে পুলিশ


জলপাইগুড়ি, ১৬ জুন (হি. স.) : বিজেপি কর্মীর ওপর হামলার মামলায় দীর্ঘদিন ধরে ফেরার থাকা তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণ দাসের বাড়িতে বড়সড় অভিযান চালাল পুলিশ। তল্লাশি চালিয়ে তাঁর বাড়ি থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে, সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক গাড়ি। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ মে নির্বাচনের ফল ঘোষণার ঠিক পরের দিন বারোপেটিয়া এলাকায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে কৃষ্ণ দাস ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। মূলত নির্বাচনী হারের প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ।

এই মামলায় পুলিশ ইতিমধ্যেই কৃষ্ণ দাসের বেশ কয়েকজন ঘনিষ্ঠকে গ্রেফতার করেছে। সোমবার রাতে ধৃতদের সঙ্গে নিয়ে কোতোয়ালি থানার পুলিশ কৃষ্ণ দাসের বাড়িতে আচমকা হানা দেয়। এই অভিযানে পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও উপস্থিত ছিলেন।

তল্লাশি চালানোর সময় পুলিশ বাড়ি থেকে হামলায় ব্যবহৃত বেশ কিছু ধারালো অস্ত্র ও বেশ কয়েকটি গাড়ি বাজেয়াপ্ত করে। তবে তৃণমূল নেতা কৃষ্ণ দাস এখনও পলাতক। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande