
– সভাপতি পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত ভবেন দত্ত
গুয়াহাটি, ১৬ জুন (হি.স.) : পুনর্গঠন হয়েছে অসম বিধানসভার প্রেস রিপোর্টার্স কমিটি। নতুন কমিটির সভাপতি পদে সর্বসম্মতিক্রমে পুনঃনিবাচিত হয়েছেন দৈনিক ‘অসমীয়া প্রতিদিন’ পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক ভবেন দত্ত।
আজ মঙ্গলবার রাজ্য বিধানসভার সভাগৃহে অনুষ্ঠিত হয়েছে প্রেস রিপোর্টার্স কমিটির সাধারণ সভা। সভায় পূর্ববর্তী কমিটি ভঙ্গ হওয়াপ পর দৈনিক অগ্রদূত পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক সেমিম সুলতানা আহমেদের পৌরোহিত্য সভার পরবর্তী কার্যক্রম শুরু হয়। এই সভায় অসম বিধানসভার প্রেস রিপোর্টার্স কমিটি পুনর্গঠন করা হয়।
সভাপতি পদে ভবেন দত্ত ছাড়া কমিটির অন্যান্য পদাধিকারীরা যথাক্রমে উপ-সভাপতি পদে বিকাশ সিং, মৌসমজ্যোতি বৈশ্য, সেমিম সুলতানা আহমেদ, ভূবন চেতিয়া এবং নয়ন প্রতীম কুমার। সম্পাদক হিসেবে হরেন বুঢ়াগোহাঞি, সহকারী সম্পাদক হিসেবে অনিরুদ্ধ ভকত চুতিয়া, বীরেশ্বর দাস, রঞ্জিতা রাভা, মাধব দাস, মুকুট রায়, অহিদুর রহমান খান (বাবা), রমেন কলিতা এবং গুণমণি শর্মা।
আজকের সভায় সাংবাদিকরা অসম বিধানসভার অধিবেশন চলাকালীন বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার বিষয়েও বিস্তারিত আলোচনা করেন। সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য বিধানসভার অধ্যক্ষ রঞ্জিতকুমার দাসকে লিখিতভাবে জানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস