দমদম পুরসভার চেয়ারম্যানের ইস্তফা
কলকাতা, ১৬ জুন (হি.স.): দমদম পুরসভার চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন হরিন্দর সিং। একই সঙ্গে, ভাইস চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন বরুণ নট্ট। মঙ্গলবার তাঁরা পুরভবনে এগজিকিউটিভ অফিসারের হাতে ইস্তফাপত্র দিয়েছেন। তার জেরে কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়
দমদম পুরসভার চেয়ারম্যানের ইস্তফা


কলকাতা, ১৬ জুন (হি.স.): দমদম পুরসভার চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন হরিন্দর সিং। একই সঙ্গে, ভাইস চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন বরুণ নট্ট। মঙ্গলবার তাঁরা পুরভবনে এগজিকিউটিভ অফিসারের হাতে ইস্তফাপত্র দিয়েছেন। তার জেরে কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ল দমদম পুরসভা। দীর্ঘদিন ধরে পুরসভার নেতৃত্বে থাকা হরিন্দর সিং তিন দশকের বেশি সময় ধরে কাউন্সিলর এবং প্রায় এক দশকের বেশি পুরপ্রধানের দায়িত্বে ছিলেন। এই ইস্তফার পর দমদম পুরবোর্ডের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ইস্তফার পিছনে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। ৪ তারিখ রাজ্যে পালাবদলের পর থেকেই রাজ্যের বেশ কিছু পুরসভার চেয়াম্যান এবং কাউন্সিলররা পদত্যাগ করতে শুরু করেন। এবার তালিকায় নাম লেখালেন দমদম পুরসভার চেয়ারম্যানও।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande