
কালনা, ১৬ জুন (হি.স.): পূর্ব বর্ধমান জেলার কালনায় ব্যাগ থেকে উদ্ধার হল ৭টি কচ্ছপ। মঙ্গলবার সকালে একটি ব্যাগ থেকে সাতটি কচ্ছপ উদ্ধার হয়েছে কালনার পেয়ারিনগরে। স্থানীয় বাসিন্দারা জানান, পেয়ারিনগর ঘাটের কাছাকাছি রয়েছে একটি টোটো স্ট্যান্ড। মঙ্গলবার সকালে টোটো চালক আকাশ শেখ, জাবের শেখ ও বিপ্লব শেখরা দেখেন একটি ব্যাগ পড়ে রয়েছে। সেই ব্যাগের কাছে গিয়ে তাঁরা দেখেন সেখানে রয়েছে সাতটি ছোট কচ্ছপ।
কী ভাবে কোথা থেকে কে বা কারা কচ্ছপগুলি ব্যাগে রেখে গিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। কচ্ছপ পাওয়ার পরে বিষয়টি পুলিশের নজরে আনা হয়। পুলিশ সেই কচ্ছপগুলিকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছে। একসঙ্গে এতগুলি কচ্ছপ উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে কৌতূহল বেড়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ