
যোরহাট (অসম), ১৬ জুন (হি.স.) : যোরহাট শহরে দেহ ব্যবসার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে বড়সড় সাফল্য মিলেছে। যোরহাটের অর্বিট হোটেলে পরিচালিত অভিযানে পুলিশ কয়েকজন যুবতীর পাশাপাশি কয়েকজন যুবককেও আটক করেছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ওই হোটেলে গোপনে অবৈধ দেহ ব্যবসা চলার অভিযোগ ছিল। ওই অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে গোপন অনুসন্ধান চালিয়ে পুলিশ অভিযান শুরু করে। অভিযানের সময় হোটেলের একাধিক কক্ষে তালাশি চালিয়ে সন্দেহজনক ও আপত্তিকর পরিস্থিতিতে অবস্থানকারী একাধিক ব্যক্তিকে পুলিশ আটক করেছে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস