এক সপ্তাহ পর্যটন বন্ধ সুন্দরবনে
সুন্দরবন, ১৬ জুন (হি. স.): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতায় বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাবুঘাটে আয়োজিত এই মেগা যোগ শিবিরের অন্যতম আকর্ষণ হতে চলেছে নদীবক্ষে ভাসমান নৌকার ওপর যোগাভ্যাস। এই বিশেষ আয়োজনের জন্য সুন্দ
এক সপ্তাহ পর্যটন বন্ধ সুন্দরবনে


সুন্দরবন, ১৬ জুন (হি. স.): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতায় বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাবুঘাটে আয়োজিত এই মেগা যোগ শিবিরের অন্যতম আকর্ষণ হতে চলেছে নদীবক্ষে ভাসমান নৌকার ওপর যোগাভ্যাস। এই বিশেষ আয়োজনের জন্য সুন্দরবন অঞ্চল থেকে একাধিক বড় নৌকা ও লঞ্চ কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে। নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থার কারণে সুন্দরবনে সাময়িকভাবে পর্যটন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বন দফতর।​আগামী ১৬ জুন থেকে ২৩ জুন ২০২৬ পর্যন্ত সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পে সমস্ত ধরনের পর্যটন বন্ধ থাকবে। ইতিমধ্যেই বন দফতরের তরফে সেই নির্দেশিকা সমস্ত মহলে জানিয়ে দেওয়া হয়েছে। এই সময়ে অনলাইন বুকিং পোর্টাল বন্ধ থাকবে এবং কোনও পর্যটককে প্রবেশের অনুমতি দেওয়া হবে না সুন্দরবনে। সুন্দরবনের সমস্ত ইকো-ট্যুরিজম স্পটেও পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।​বন দফতরের নির্দেশ অনুযায়ী, ট্যুর অপারেটর, বোট ও হোটেল মালিকদের বুকিং বাতিল বা স্থগিত রাখতে বলা হয়েছে। আগামী ২৪ জুন থেকে সুন্দরবনে পর্যটন পরিষেবা ফের স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়। এই পরিস্থিতিতে সুন্দরবনে শুরু হওয়া ইলিশ উৎসব বড়সড় ধাক্কা খেল বলে দাবি করেছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা।

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande