মালদায় বোমায় জখম তিন কিশোর, ছড়ালো চাঞ্চল্য
মালদা, ১৬ জুন (হি.স.): মালদার ইংরেজবাজারে বোমায় জখম হয়েছে তিন কিশোর। আম বাগানে দুষ্কৃতীরা বোমা মজুত করে রেখেছিল বলে মনে করা হচ্ছে, মঙ্গলবার সকালে আম কুড়োতে গিয়ে বোমা ফেটে জখম হয় তিন কিশোর। স্থানীয় সূত্রের খবর, বাগানে আম কুড়োতে গিয়ে বোমা ফেটে জখম
মালদায় বোমায় জখম তিন কিশোর, ছড়ালো চাঞ্চল্য


মালদা, ১৬ জুন (হি.স.): মালদার ইংরেজবাজারে বোমায় জখম হয়েছে তিন কিশোর। আম বাগানে দুষ্কৃতীরা বোমা মজুত করে রেখেছিল বলে মনে করা হচ্ছে, মঙ্গলবার সকালে আম কুড়োতে গিয়ে বোমা ফেটে জখম হয় তিন কিশোর।

স্থানীয় সূত্রের খবর, বাগানে আম কুড়োতে গিয়ে বোমা ফেটে জখম হয়েছে তিন কিশোর। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের বাহান্ন বিঘা গ্রামে। পুলিশ জানিয়েছে, জখমদের মধ্যে দ্বীপ রায় নামে সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর জখম হয়েছে। সে মালদা মেডিক্যাল কলেজ ভর্তি রয়েছে। বাকিরা অল্পবিস্তর আহত হয়। স্থানীয়দের দাবি, আম বাগান লাগোয়া তৃণমূলের এক কার্যালয় রয়েছে। সে কার্যালয়ে জুয়ার আসর বসে। তৃণমূলের দুষ্কৃতীরা বোমা মজুত করে রাখতে পারে বলে অভিযোগ গ্রামবাসীদের। পুলিশ তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande