
নয়ডা, ১৬ জুন (হি.স.) : উত্তর প্রদেশের নয়ডার বিভিন্ন এলাকায় পৃথক ঘটনায় এক তরুণী-সহ দুজনের আত্মহত্যার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি, প্রতিটি ঘটনার তদন্ত শুরু হয়েছে।
মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিসরাখ থানা এলাকার বাসিন্দা দীপক (৩৮) সোমবার রাতে নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।অন্য একটি ঘটনায়, তিগরি গ্রামের বাসিন্দা সোনি (২৪) নামে এক তরুণীও সোমবার রাতে নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আবার, সুরজপুর এলাকার বাসিন্দা সৌরভ (২১) সোমবার রাতে নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে জানা গিয়েছে। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, মানসিক অবসাদের জেরেই তিনি এই চরম পদক্ষেপ করেছেন। পুলিশ জানিয়েছে, তিনটি ঘটনাতেই মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট হওয়া যাবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস