ত্রাণ সামগ্রী উদ্ধারে বিস্ফোরক স্মিতা পান্ডে, ‘ইউসি দেওয়ার পরও বহু জায়গায় সরকারি সম্পত্তি খরচ হয়নি’
কলকাতা, ১৬ জুন (হি. স.):-কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে ত্রিপল-সহ ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় বিস্ফোরক মন্তব্য করলেন কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পান্ডে। মঙ্গলবার দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর সমাধিস
স্মিতা পান্ডে


কলকাতা, ১৬ জুন (হি. স.):-কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে ত্রিপল-সহ ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় বিস্ফোরক মন্তব্য করলেন কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পান্ডে। মঙ্গলবার দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে এসে তিনি বলেন, ইউটিলাইজেশন সার্টিফিকেট (ইউসি) জমা দেওয়ার পরেও বহু ক্ষেত্রে সরকারি সম্পত্তি বা ত্রাণ সামগ্রী যথাযথভাবে ব্যবহার করা হয়নি। কোথাও কোথাও সেগুলি মজুত অবস্থায় রয়েছে বলেও তিনি দাবি করেন।স্মিতা পান্ডে জানান, এই বিষয়ে পুলিশ প্রয়োজনীয় তদন্ত করবে এবং প্রকৃত তথ্য সামনে আনবে। পাশাপাশি তিনি বলেন, কলকাতা পুরসভা শহরের হেরিটেজ সাইটগুলির সংরক্ষণ ও উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। গঙ্গার ভাঙন রোধ এবং বিভিন্ন ঘাটের সংস্কারেও পুরসভা উদ্যোগী হয়েছে। প্রথম পর্যায়ে শহরের ২০টি ঘাট পরিষ্কার ও আংশিক সংস্কারের কাজ দ্রুত শুরু হবে বলে জানান তিনি।তবে কলকাতা পুরসভার নির্বাচন এবং ওয়ার্ড ডিলিমিটেশন সংক্রান্ত বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি পুর প্রশাসক।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande