জলভর্তি বড় টবে ডুবে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
সুপৌল, ১৬ জুন (হি.স.) : বিহারের সুপৌল জেলার বালুয়া বাজার থানা এলাকার বিষ্ণুপুর শিবরাম পঞ্চায়েতে মর্মান্তিক দুর্ঘটনা। পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডে জলভর্তি একটি বড় টবে ডুবে মৃত্যু হয়েছে তিন বছরের এক শিশুকন্যার। মৃত শিশুটির নাম বৈষ্ণবী কুমারী (৩)। সে স্
জলভর্তি টবে ডুবে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু


সুপৌল, ১৬ জুন (হি.স.) : বিহারের সুপৌল জেলার বালুয়া বাজার থানা এলাকার বিষ্ণুপুর শিবরাম পঞ্চায়েতে মর্মান্তিক দুর্ঘটনা। পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডে জলভর্তি একটি বড় টবে ডুবে মৃত্যু হয়েছে তিন বছরের এক শিশুকন্যার। মৃত শিশুটির নাম বৈষ্ণবী কুমারী (৩)। সে স্থানীয় বাসিন্দা ব্রজেশ কুমার রামের কন্যা।ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

মঙ্গলবার পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার বাড়ির পাশেই একটি চাপাকলের কাছে খেলছিল বৈষ্ণবী। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ খোঁজার পর চাপাকলের পাশে রাখা জলভর্তি একটি বড় টবের মধ্যে তাকে পড়ে থাকতে দেখা যায়।

পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে বীরপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, জলে ডুবে যাওয়ার কারণেই হাসপাতালে পৌঁছনোর আগেই তার মৃত্যু হয়েছিল। বৈষ্ণবীর বাবা ব্রজেশ কুমার রাম বলেন, খেলতে খেলতে কখন তাঁর মেয়ে চাপাকলের কাছে চলে গিয়েছিল এবং কীভাবে জলভর্তি টবে পড়ে যায়, তা কেউ বুঝতে পারেননি।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande