
কলকাতা, ১৬ জুন (হি.স.): কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিধায়ক কুণাল ঘোষকে ডিম ছোড়ার ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাদের গ্রেফতার করে কালীঘাট থানার পুলিশ। ধৃতদের নাম রবি কয়াল এবং চন্দন কয়াল।
উল্লেখ্য, সোমবার বিকেলে কুণালকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটেছিল। ওই রাতেই বিধায়ক থানায় অভিযোগ দায়ের করেন। সোমবারই গোটা ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন কুণাল ঘোষ। তাঁর দাবি, বিজেপি নেতা-কর্মীদের বাড়িতে যখন হামলা হয়েছিল, সেই সময়ে তিনি বিরোধিতা করেছিলেন। এই ডিম হামলায় তিনি ভয় পাচ্ছেন না বলে দাবি করেছিলেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ