পূর্ব সিংভূমে পুলিশের তৎপরতায় গ্রেফতার দুই
পূর্ব সিংভূম, ১৬ জুন ( হি.স.): ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমে পুলিশের তৎপরতায় গ্রেফতার দুই দুষ্কৃতী। সোমবার রাতে সিদগোড়া থানা এলাকার জ্যাপ-৬ গেটের কাছে ঘটেছে ঘটনাটি। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে একজনের নাম হরপাল সিং ওরফে গাবরু। তল্লাশি
পূর্ব সিংভূমে পুলিশের তৎপরতায় গ্রেফতার দুই


পূর্ব সিংভূম, ১৬ জুন ( হি.স.): ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমে পুলিশের তৎপরতায় গ্রেফতার দুই দুষ্কৃতী। সোমবার রাতে সিদগোড়া থানা এলাকার জ্যাপ-৬ গেটের কাছে ঘটেছে ঘটনাটি। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে একজনের নাম হরপাল সিং ওরফে গাবরু। তল্লাশি অভিযান চালিয়ে

পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করে একটি পিস্তল, তাজা কার্তুজ, কিছু গয়না, নগদ টাকা, রাসায়নিক স্প্রে এবং একটি বাইক।

মঙ্গলবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় তেলকোর ঘড়ি পার্কের কাছে বাইকে চড়ে আসা দুই দুষ্কৃতী এক মহিলার সোনার চেন ছিনতাই করে চম্পট দেয়। এই ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ তেলকো, সিদগোড়া, বিষ্টুপুর, সীতারামডেরা সহ বেশ কয়েকটি এলাকায় নজরদারি দৃঢ় করে। তল্লাশি অভিযান চলাকালীন সিদগোড়ার জ্যাপ-৬ গেটের কাছে বাইক আরোহীকে দেখে পুলিশের সন্দেহ হয় । তাদের থামার নির্দেশ দিলে তারা পুলিশকে লক্ষ্য করে তারা গুলি চালাতে শুরু করে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে জখম হয় হরপাল সিং। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দ্বিতীয়জনের খোঁজে প্রায় তিন ঘণ্টার তল্লাশি চালানো হয়। পরবর্তীতে তাকেও গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande