জনকল্যাণ শিবির শেষ হলেও জমা দেওয়া যাবে আয়ুষ্মান ভারত ও অন্নপূর্ণা প্রকল্পের আবেদনপত্র, আশ্বাস কলকাতা পুরসভার
কলকাতা, ১৭ জুন (হি. স.):-জনকল্যাণ শিবির বুধবার শেষ হলেও আয়ুষ্মান ভারত ও অন্নপূর্ণা-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চালু থাকবে বলে জানিয়েছে কলকাতা পুরসভা। পুরসভার এই ঘোষণায় স্বস্তি পেয়েছেন বহু আবেদনকারী, যাঁরা দীর্ঘ
জনকল্যাণ শিবির শেষ হলেও জমা দেওয়া যাবে আয়ুষ্মান ভারত ও অন্নপূর্ণা প্রকল্পের আবেদনপত্র, আশ্বাস কলকাতা পুরসভার


কলকাতা, ১৭ জুন (হি. স.):-জনকল্যাণ শিবির বুধবার শেষ হলেও আয়ুষ্মান ভারত ও অন্নপূর্ণা-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চালু থাকবে বলে জানিয়েছে কলকাতা পুরসভা। পুরসভার এই ঘোষণায় স্বস্তি পেয়েছেন বহু আবেদনকারী, যাঁরা দীর্ঘ লাইনের কারণে নির্দিষ্ট সময়ে আবেদন জমা দিতে পারেননি।পুরসভা সূত্রে জানা গিয়েছে, শিবির শেষ হওয়ার পরেও সংশ্লিষ্ট বরো অফিসে গিয়ে আবেদনপত্র জমা করা যাবে। সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আবেদন জানিয়ে কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, আবেদন গ্রহণের প্রক্রিয়া বন্ধ করা হচ্ছে না।আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্তি নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে পুরসভা জানিয়েছে, ৭০ বছর বা তার বেশি বয়সী সব বাসিন্দাকে অতিরিক্ত যোগ্যতা যাচাই ছাড়াই প্রকল্পের আওতায় আনা হবে। তবে ৭০ বছরের কম বয়সিদের ক্ষেত্রে নির্ধারিত যোগ্যতার মানদণ্ড প্রযোজ্য থাকবে।রাজ্য সরকারের এক আধিকারিক জানান, ইতিমধ্যেই ৬ কোটিরও বেশি প্রি-ফিলড ফর্ম প্রস্তুত করা হয়েছে। আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিচয়পত্র যাচাই ও তথ্য মিলিয়ে দেখবেন। স্বাস্থ্যসাথী প্রকল্পের তুলনায় আয়ুষ্মান ভারত প্রকল্পে যোগ্যতার নির্দিষ্ট মানদণ্ড থাকায় আবেদন ও যাচাই প্রক্রিয়া তুলনামূলকভাবে বেশি বিস্তারিত বলে জানিয়েছে প্রশাসন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande