ঝাঁসির রানির আত্মবলিদান দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
কলকাতা, ১৭ জুন (হি. স.): ঝাঁসির রানির আত্মবলিদান দিবসে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার সামাজিক মাধ্যম ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে মুখ্যমন্ত্রী লিখেছেন— মহাবিদ্রোহের অন্যতম নেত্রী, বীরাঙ্গনা ঝা
ঝাঁসির রাণী


কলকাতা, ১৭ জুন (হি. স.): ঝাঁসির রানির আত্মবলিদান দিবসে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার সামাজিক মাধ্যম ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে মুখ্যমন্ত্রী লিখেছেন— মহাবিদ্রোহের অন্যতম নেত্রী, বীরাঙ্গনা ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ-এর আত্মবলিদান দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

উল্লেখ্য, ভারতবর্ষের ইতিহাসে একজন ব্রিটিশ শাসনবিরোধী বিপ্লবী নেত্রী হিসেবে তিনি চিরস্মরণীয় ব্যক্তিত্ব হয়ে রয়েছেন এবং সর্বসাধারণের কাছে 'ঝাঁসির রানি' হিসেবেই অধিক পরিচিত। ব্রিটিশ শাসনকালে ১৮৫৭ সালের মহাবিদ্রোহের অন্যতম প্রধান মুখ ছিলেন তিনি। ১৮৩০ সালের আজকের এই দিনটিতেই তাঁর জন্ম হয়েছিল (তথ্যানুযায়ী আজকের দিনটি তাঁর আত্মবলিদান দিবস)। পরবর্তীতে ব্রিটিশ শাসিত গোয়ালিয়রে তাঁর মৃত্যু হয়।

প্রসঙ্গতঃ, মারাঠা শাসনাধীন ঝাঁসি ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত। জন্মকালীন সময়ে তাঁর প্রকৃত নাম ছিল মণিকর্ণিকা তাম্বে এবং ডাকনাম ছিল মনু। তিনি মহারাষ্ট্রের একটি মারাঠি করাডে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। মাত্র চার বছর বয়সেই মাতৃহারা হন এই বীরাঙ্গনা নেত্রী।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande