
কলকাতা, ১৭ জুন (হি.স.): তৃণমূল কংগ্রেস নেতাদের লক্ষ্য করে জনরোষ অব্যাহত। এবার ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসা ও অভিজিৎ সরকার হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত স্বপন সমাদ্দারকে শিয়ালদহ আদালত থেকে নিয়ে যাওয়ার সময় পুলিশ ভ্যানে ডিম ছোড়া হয়। পুলিশের গাড়ি লক্ষ্য করে বেশ কয়েকজন এলোপাথাড়ি ডিম ছোড়ে। চোর চোর স্লোগানও ওঠে। উল্লেখ্য, আদালত স্বপন সমাদ্দারকে আগামী ২২ জুন পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসা ঘটনায় কিছু দিন আগে গ্রেফতার হন কলকাতা পুরসভার ৫৬ নম্বর ওয়ার্ডের পুর-প্রতিনিধি স্বপন সমাদ্দার। পুলিশ সূত্রের খবর, এক মহিলা নারকেলডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই গ্রেফতার হন স্বপন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ