পারিবারিক বিবাদের জেরে বৃদ্ধকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ১
হামিরপুর, ১৭ জুন (হি.স.): পারিবারিক বিবাদের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল উত্তর প্রদেশের হামিরপুরে। মঙ্গলবার সন্ধ্যায় বৃদ্ধের ছেলে তাঁকে কাঠের তক্তা দিয়ে আঘাত করায় গুরুতর জখম হয় এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বৃদ্ধের। বুধবার
নাবালিকা ধর্ষণের দায়ে পলাতক অভিযুক্তকে দিল্লি থেকে গ্রেফতার পুলিশের


হামিরপুর, ১৭ জুন (হি.স.): পারিবারিক বিবাদের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল উত্তর প্রদেশের হামিরপুরে। মঙ্গলবার সন্ধ্যায় বৃদ্ধের ছেলে তাঁকে কাঠের তক্তা দিয়ে আঘাত করায় গুরুতর জখম হয় এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বৃদ্ধের। বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম শিবরাম চৌধুরী (৬১) । টোলা খাঙ্গারন গ্রামের বাসিন্দা। রাঠ শহরের আত্রৌলিয়া মোহাল এলাকায় তিনি সপরিবারে বসবাস করতেন। ঘটনার পর খুনের অভিযোগে বৃদ্ধের ছেলেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম নরেশ।

বুধবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় কোনও একটি বিষয় নিয়ে বিবাদ শুরু হলে, নরেশ আচমকাই কাঠের তক্তা নিয়ে বৃদ্ধ শিবরামকে আক্রমণ করে। আঘাতে গুরুতর জখম শিবরামকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে অন্যত্র স্থানান্তরিত করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শিবরামের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande