
মোরাদাবাদ, ১৭ জুন (হি.স.) : দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মোরাদাবাদের বলদেব আগরওয়াল ন্যাচারোপ্যাথি কেন্দ্রে বুধবার পাঁচদিনব্যাপী যোগ মহোৎসবের সূচনা হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সহ-সভাপতি প্রিয়া আগরওয়াল। তিনি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। এরপর উপস্থিতদের যোগাভ্যাস করানো হয়। এই উপলক্ষে প্রিয়া আগরওয়াল বলেন, যোগের প্রতি মানুষকে উৎসাহিত করার উদ্দেশ্য শুধু রোগ নিরাময় নয়, বরং সুস্থ ও সুষম জীবনযাপনের প্রসার ঘটানো। তাঁর মতে, নিয়মিত যোগচর্চা শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
যোগ মহোৎসবে পতঞ্জলি যোগ সমিতি, মোক্ষায়তন যোগ আশ্রম, আর্ট অফ লিভিং, ব্রহ্মকুমারী, হার্টফুলনেস প্রতিষ্ঠান, ভারতীয় যোগ প্রতিষ্ঠান এবং জাতীয় আয়ুর্বেদিক পরিষদ-সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন যোগ প্রশিক্ষক গৌরব ত্যাগী। তিনি যোগ প্রোটোকল অনুযায়ী যোগাভ্যাস করান।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস