
নয়ডা, ১৭ জুন (হি.স.): উত্তর প্রদেশের নয়ডায় ঘটল এক পথ দুর্ঘটনা। মঙ্গলবার রাতে বাদলপুর থানার অন্তর্গত অচ্ছেজা গ্রামে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু এক যুবকের, গুরুতরভাবে আহত দুই। বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম আরশাদ রাজা (৩০) । আহতদের মধ্যে একজনের নাম আরমান। অপরজনের নাম এখনও পর্যন্ত জানা যায়নি।
বুধবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার অচ্ছেজা গ্রামের উপর দিয়ে বাইকে করে যাচ্ছিল আরশাদ ও আরমান। সেই সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ধেয়ে আসা একটি বাইক তাদের বাইকে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় তিনজন গুরুতরভাবে আহত হয় ।
চিকিৎসার জন্য তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে আরশাদ রাজার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। আরমান সহ আরও এক আহত যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক