হকার উচ্ছেদের প্রতিবাদে পথে মমতা
কলকাতা, ১৭ জুন (হি.স.): হকার উচ্ছেদের প্রতিবাদে বুধবার পথে নামলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হকার ও ছোট ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার দাবিতে এ দিন পদযাত্রায় অংশ নেন মমতা। ওই মিছিল ধর্মতলা মোড় থেকে শুরু হয়। শিয়ালদা থেকে হাওড়া স্টেশন-সহ বিভিন
হকার উচ্ছেদের প্রতিবাদে পথে মমতা


কলকাতা, ১৭ জুন (হি.স.): হকার উচ্ছেদের প্রতিবাদে বুধবার পথে নামলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হকার ও ছোট ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার দাবিতে এ দিন পদযাত্রায় অংশ নেন মমতা। ওই মিছিল ধর্মতলা মোড় থেকে শুরু হয়।

শিয়ালদা থেকে হাওড়া স্টেশন-সহ বিভিন্ন এলাকায় হকার উচ্ছেদ অভিযান ঘিরে ফের রাজপথে নামলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ধর্মতলায় মানববন্ধন ও মিছিলে অংশ নেন তিনি। প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন তৃণমূলনেত্রী। তাঁর সঙ্গে ছিলেন কুণাল ঘোষ, দোলা সেন-সহ একাধিক নেতা-কর্মী। রাজনৈতিক মহলের একাংশের মতে, বর্তমান পরিস্থিতিতে সরগরম ইস্যু হিসেবে হকারদের আবেগকে হাতিয়ার করতে প্রস্তুত বিরোধী দল তৃণমূল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande