উমরাংসোতে অনুষ্ঠিত ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা–অভিযান ২০২৬’
উমরাংসো (অসম), ১৭ জুন (হি.স.) : বিজেপির উমরাংসো মণ্ডলের উদ্যোগে আজ মঙ্গলবার স্থানীয় অটলবিহারী বাজপেয়ী ভবনে অনুষ্ঠিত হয়েছে ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা-অভিযান ২০২৬’। অনুষ্ঠানে দলের বিভিন্ন স্তরের নেতা, জনপ্রতিনিধি এবং বিপুল সংখ্যক কাৰ্
পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন বিজেপি নেতৃবৃন্দের


উমরাংসো (অসম), ১৭ জুন (হি.স.) : বিজেপির উমরাংসো মণ্ডলের উদ্যোগে আজ মঙ্গলবার স্থানীয় অটলবিহারী বাজপেয়ী ভবনে অনুষ্ঠিত হয়েছে ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা-অভিযান ২০২৬’। অনুষ্ঠানে দলের বিভিন্ন স্তরের নেতা, জনপ্রতিনিধি এবং বিপুল সংখ্যক কাৰ্যকৰ্তা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধ্যক্ষ মোহিত হোজাই, কার্যনির্বাহী সদস্য দনপাইনন থাওসেন, মনজয় লাংথাসা, প্রবিতা জহরি, সামসিং ইংতি, স্বশাসিত পরিষদের সদস্য হিরোজিৎ জিডুং, মনোনীত সদস্য কৃষ্ণ জইশি, ডিমা হাসাও জেলা বিজেপি সভাপতি ধৃতি থাওসেন, উপ-সভাপতি লিটন চক্রবর্তী, সাধারণ সম্পাদক কনজিৎ কেম্প্রাই, উমরাংসো মণ্ডল সভাপতি জয়দীপ লাংথাসা প্ৰমুখ।

প্রশিক্ষণ কর্মসূচিতে একাধিক মতবিনিময় কাৰ্যক্ৰম অনুষ্ঠিত হয়েছে। এই কাৰ্যক্ৰমে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দলের আদর্শ সম্পর্কে গভীর ধারণা প্রদান, তৃণমূল স্তরের কাৰ্যকৰ্তাদের উজ্জীবিত করা তোলা ইত্যাদি বিষয়ে মতবিনিময় করেছেন উপস্থিতরা। দলীয় নেতারা নিবেদিতপ্রাণ কার্যকর্তা গড়া এবং জনসংযোগ কার্যক্রমকে আরও শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরে বক্তব্য পেশ করেছেন।

কার্যক্রমে বক্তব্য পেশ করতে গিয়ে নেতৃবৃন্দ দলীয় ঐক্য, শৃঙ্খলা এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, জনসেবার প্রতি অঙ্গীকারবদ্ধ থেকে ডিমা হাসাও জেলার সার্বিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার জন্য কার্যকর্তাদের আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কার্যকর্তারা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ মডিউলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, যা তাঁদের সাংগঠনিক দক্ষতা উন্নয়ন এবং দলের নীতি ও কর্মসূচি সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা লাভে সহায়ক হয়।

বিজেপির মণ্ডল পদাধিকারীরা জানান, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা-অভিযানের মতো উদ্যোগ তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত আরও মজবুত করতে এবং একটি গতিশীল ও জনমুখী সংগঠন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande