
চেন্নাই, ১৮ জুন (হি.স.): তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়কে কটাক্ষ করে বৃহস্পতিবার বিক্ষোভ প্রদর্শন করলেন ডিএমকে বিধায়করা। বিরোধী দলনেতা তথা ডিএমকে নেতা উদয়ানিধি স্ট্যালিনের নেতৃত্বে ডিএমকে বিধায়করা প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখান। প্ল্যাকার্ডে বিজয়কে উদ্দেশে করে লেখা হয়, মুখ খুলুন, মুখ্যমন্ত্রী!, ক্ষোভের আর্তনাদ শুনতে পাচ্ছেন, মুখ্যমন্ত্রী?, তরুণীরা এখানে; 'সিংহী নারীরা' কোথায়?, চলচ্চিত্র আছে, কিন্তু বাস্তবতা কোথায়?, মালিকের মুখ প্লাস্টার দিয়ে বন্ধ।, পর্দায় নায়ক, বাস্তবে খলনায়ক। এমনই কটাক্ষে ভরা প্ল্যাকার্ড নিয়ে এদিন বিক্ষোভ দেখান ডিএমকে বিধায়করা।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ