জলের জন্য দিল্লিতে সংগ্রাম, নূন্যতম দাবিতে সরব মহিলারা
নয়াদিল্লি, ১৮ জুন (হি.স.): সরকার বদলেছে, অথচ দিল্লির কারোল বাগ ও প্যাটেল নগরের বাসিন্দাদের অবস্থার কোনও উন্নতি হয়নি। জলের জন্য এখনও সংগ্রাম চালিয়ে যাচ্ছেন মহিলারা। জলের ট্যাঙ্কার এলেই নূন্যতম জলের জন্য সংগ্রাম শুরু হয়ে যায়, তাও আবার জলের ট্যাঙ্কার
জলের জন্য দিল্লিতে সংগ্রাম, নূন্যতম দাবিতে সরব মহিলারা


নয়াদিল্লি, ১৮ জুন (হি.স.): সরকার বদলেছে, অথচ দিল্লির কারোল বাগ ও প্যাটেল নগরের বাসিন্দাদের অবস্থার কোনও উন্নতি হয়নি। জলের জন্য এখনও সংগ্রাম চালিয়ে যাচ্ছেন মহিলারা। জলের ট্যাঙ্কার এলেই নূন্যতম জলের জন্য সংগ্রাম শুরু হয়ে যায়, তাও আবার জলের ট্যাঙ্কার আসে নূন্যতম ৮-দিনের ব্যবধানে।

জল সরবরাহ ঘাটতির জেরে বৃহস্পতিবার প্যাটেল নগর ও করোল বাগে জলের ট্যাঙ্কারের কাছে জল ভরার জন্য লোকজন সারিবদ্ধভাবে অপেক্ষা করতে দেখা যায়। বোতল, ড্রাম নিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন মহিলারা। স্থানীয় এক মহিলা বলেন, অনেক সমস্যা হচ্ছে। আমরা এখানে ২০ বছর ধরে বাস করছি। এতে বাচ্চাদের পড়াশোনায় প্রভাব পড়ে। নির্বাচনের সময় নেতারা এসে নলকূপের জন্য টাকা খরচ করেন। আমাদের মৌলিক সুযোগ-সুবিধা থাকা উচিত। এখানে প্রতি ৮ দিন পর পর একটি ট্যাঙ্কার আসে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande