
নয়াদিল্লি, ১৮ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং প্রসারে গৃহীত উদ্যোগগুলি সম্পর্কে জানিয়েছেন। তিনি বলেছেন, নতুন উদ্দীপনায় দেশের এই সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করা হচ্ছে।
বৃহস্পতিবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে তিনি জানান, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন উদ্দীপনার সঙ্গে সংরক্ষণ, উদযাপন এবং এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ‘বিরাসত ভি, বিকাশ ভি’— এই দর্শনের ভাবনায় প্রাচীন নিদর্শন ফিরিয়ে আনা থেকে শুরু করে আধ্যাত্মিক ও তীর্থযাত্রার পরিকাঠামো শক্তিশালী করার মতো বিভিন্ন উদ্যোগ মানুষকে ভারতের শাশ্বত ঐতিহ্যের সঙ্গে পুনরায় সংযুক্ত করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ