কাম্বোডিয়ায় চালু ইউপিআই, ভারতীয় পর্যটকদের ডিজিটাল লেনদেনে নতুন সুবিধা
কলকাতা, ২ জুন (হি. স.) : বিদেশে ঘুরতে গিয়ে নগদ অর্থ বা মুদ্রা বদলের ঝক্কি এবার অনেকটাই কমবে ভারতীয় পর্যটকদের। কাম্বোডিয়ায় ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস ব্যবহারের সুবিধা চালু হয়েছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়ার আন্তর্জাতিক শাখা এনপ
কাম্বোডিয়ায় চালু ভারতীয় পর্যটকদের নতুন সুবিধা


কলকাতা, ২ জুন (হি. স.) : বিদেশে ঘুরতে গিয়ে নগদ অর্থ বা মুদ্রা বদলের ঝক্কি এবার অনেকটাই কমবে ভারতীয় পর্যটকদের। কাম্বোডিয়ায় ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস ব্যবহারের সুবিধা চালু হয়েছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়ার আন্তর্জাতিক শাখা এনপিসিআই ইন্টারন্যাশনাল এবং কাম্বোডিয়ার এসিএলইডিএ ব্যাঙ্কের যৌথ উদ্যোগে এই পরিষেবা চালু হয়েছে।ফনম পেনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিক সূচনা হয়। এর ফলে ভারতীয় পর্যটকেরা নিজেদের ইউপিআই-সক্ষম অ্যাপ ব্যবহার করে কাম্বোডিয়ার জাতীয় কিউআর কোড ব্যবস্থা স্ক্যান করে সরাসরি মূল্য পরিশোধ করতে পারবেন। দেশটির ৪৫ লক্ষেরও বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানে এই সুবিধা মিলবে।

প্রথম পর্যায়ে ভারতীয়দের জন্য পরিষেবা চালু হলেও পরবর্তী ধাপে কাম্বোডিয়ার নাগরিকেরাও ভারতে এসে নিজেদের ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে ইউপিআই কিউআর কোডে লেনদেন করতে পারবেন। দুই দেশের মধ্যে পর্যটন, বাণিজ্য ও ডিজিটাল আর্থিক সহযোগিতা আরও জোরদার হবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande