
বর্ধমান, ২ জুন (হি. স.) : বর্ধমান পুরসভায় বড়সড় চমক। আচমকাই কাউন্সিলার পদ থেকে পদত্যাগ করলেন বর্ধমান পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পামেলা চট্টোপাধ্যায়। তাঁর এই আকস্মিক ইস্তফাকে কেন্দ্র করে জেলা রাজনৈতিক মহলে জোর শোরগোল পড়ে গেছে।
পদত্যাগ করার পর নিজের অবস্থান স্পষ্ট করে পামেলা চট্টোপাধ্যায় জানান, আমি পেশায় একজন শিক্ষিকা। সেই ভাবে রাজনীতিতে কোনো দিনই ছিলাম না। রাজনৈতিক দলদাসত্ব বা পুরসভার অভ্যন্তরীণ কোনো টানাপোড়েনের কারণে তাঁর এই সিদ্ধান্ত কি না, তা নিয়ে জল্পনা শুরু হলেও তিনি নিজের শিক্ষকতার পরিচয়কেই রাজনীতির ঊর্ধ্বে রেখেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁর এই আকস্মিক পদত্যাগের সিদ্ধান্ত ৩৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা পুরসভার সহকর্মীদের কাছেও বেশ অপ্রত্যাশিত ছিল। খবর পেয়েই পুরসভার অন্দরে ও রাজনৈতিক মহলে আলোচনার পারদ চড়তে শুরু করেছে। শিক্ষকতার গুরুদায়িত্ব পালনের জন্যই কি তিনি জনপ্রতিনিধির পদ থেকে সরে দাঁড়ালেন, নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ রয়েছে, তা খতিয়ে দেখছে ওয়াকিবহাল মহল।
হিন্দুস্থান সমাচার / সোনালি