বহরমপুরে ভাঙা পড়লো সরকারি জমিতে থাকা তৃণমূলের কার্যালয়
মুর্শিদাবাদ, ২ জুন (হি.স.): রাজ্যে বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান অব্যাহত। মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের বহরমপুরে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে উচ্ছেদ অভিযান চালাল জেলা প্রশাসন। রাস্তার পাশে সরকারি জমি দখল করে গড়ে ওঠা তৃণমূলের ছাত্র ও যু
বহরমপুরে ভাঙা পড়লো সরকারি জমিতে থাকা তৃণমূলের কার্যালয়


মুর্শিদাবাদ, ২ জুন (হি.স.): রাজ্যে বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান অব্যাহত। মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের বহরমপুরে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে উচ্ছেদ অভিযান চালাল জেলা প্রশাসন। রাস্তার পাশে সরকারি জমি দখল করে গড়ে ওঠা তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের একটি কার্যালয় এদিন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সূত্রে জানা গেছে, বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় তৃণমূল ছাত্র ও যুব সংগঠনের ওই কার্যালয়টি। দলীয় কার্যালয়ের পাশাপাশি কাছে থাকা বাঁশ ও টিন দিয়ে ঘেরা আরও একটি অস্থায়ী ঘরও ভেঙে দেওয়া হয় প্রশাসনের তরফে। তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের ওই কার্যালয় ভাঙা নিয়ে জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি রুখতে এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande