উত্তর-পূর্বাঞ্চল কেবল সীমান্ত নয়, একটি কৌশলগত শক্তিকেন্দ্র, শিলঙে বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ
শিলং, ২০ জুন (হি.স.) : উত্তর-পূর্বাঞ্চল কেবল সীমান্ত নয়, এই অঞ্চল একটি কৌশলগত শক্তিকেন্দ্র, শিলঙে এক অনুষ্ঠানে বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। উত্তর-পূর্বাঞ্চলকে ভারতের নিরাপত্তা কাঠামো, সমৃদ্ধি এবং কৌশলগত শক্তির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসে
শিলঙে এক অনুষ্ঠানে বক্তব্য পেশ করছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং


শিলং, ২০ জুন (হি.স.) : উত্তর-পূর্বাঞ্চল কেবল সীমান্ত নয়, এই অঞ্চল একটি কৌশলগত শক্তিকেন্দ্র, শিলঙে এক অনুষ্ঠানে বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। উত্তর-পূর্বাঞ্চলকে ভারতের নিরাপত্তা কাঠামো, সমৃদ্ধি এবং কৌশলগত শক্তির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বর্ণনা করেছেন রাজনাথ। তিনি বলেন, দেশের জাতীয় নিরাপত্তা কাঠামো এবং বৈদেশিক নীতির লক্ষ্যগুলির ক্ষেত্রে এই অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শিলঙে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের এক অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, সমগ্র পূর্বাঞ্চল ভারতের কৌশলগত ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে যুক্ত। এই অঞ্চলের সীমান্ত, নদী, সংস্কৃতি এবং সম্প্রদায়গুলির মধ্যে রয়েছে ঘনিষ্ঠ আন্তঃসম্পর্ক।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, সমগ্র এই অঞ্চল ভারতের কৌশলগত ভবিষ্যতের অবিচ্ছেদ্য অংশ। আমরা যখন পূর্বাঞ্চলের কথা বলি, তখন শুধু মানচিত্রের একটি অংশকে বোঝাই না, এমন একটি গতিশীল অঞ্চলকে বোঝাই যেখানে ইতিহাস, ভূগোল, নিরাপত্তা এবং ভবিষ্যৎ একসঙ্গে মিলিত হয়েছে।’

জাতীয় স্বার্থ রক্ষায় ইস্টার্ন কমান্ডের গুরুত্ব তুলে ধরে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, পূর্বাঞ্চলে ভারতের কৌশলগত শক্তি দেশের সামগ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য। রাজনাথ সিং জোর দিয়ে বলেন, উত্তর-পূর্বাঞ্চলকে শুধুমাত্র ভৌগোলিক সীমান্ত হিসেবে দেখা উচিত নয়, এটি ভারতের নিরাপত্তা, অর্থনৈতিক বৃদ্ধি এবং কৌশলগত প্রভাব বিস্তারের অন্যতম চালিকাশক্তি। তিনি বলেন, দক্ষিণ-পূর্ব আশিয়ান দেশগুলির সঙ্গে যোগাযোগ, বাণিজ্য এবং সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ভারতের ‘অ্যাক্ট ইস্ট পলিসি’ বাস্তবায়নে এই অঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, দ্রুত পরিবর্তনশীল এবং অনিশ্চিত বিশ্ব ব্যবস্থায় ভারতের বৈশ্বিক অবস্থান যত শক্তিশালী হচ্ছে, উত্তর-পূর্বাঞ্চলের কৌশলগত গুরুত্বও ততই বৃদ্ধি পাবে।

তিনি জোর দিয়ে বলেন, উত্তর-পূর্বাঞ্চলের অনন্য ভৌগোলিক অবস্থান ভারতের আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা উন্নত করা, সীমান্ত পরিকাঠামো শক্তিশালী করা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক আরও গভীর করার প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande