(আপডেট )ভারত কোনও ধর্মশালা নয়, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা : অমিত শাহ
কোলহাপুর, ২০ জুন (হি.স.): যে ভারত কোনও ধর্মশালা নয় এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শরিবার স্পষ্ট ভাষায় এমনটাই জানিয়েছেন । অনুপ্রবেশের ইস্যুতে বিরোধীদের তীব্র আক্রমণ শানিয়ে তিন
অমিত শাহ


কোলহাপুর, ২০ জুন (হি.স.): যে ভারত কোনও ধর্মশালা নয় এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শরিবার স্পষ্ট ভাষায় এমনটাই জানিয়েছেন । অনুপ্রবেশের ইস্যুতে বিরোধীদের তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন, অনুপ্রবেশকারীদের রুখতে কড়া নীতি নেওয়া হচ্ছে এবং দেশের নিরাপত্তার সঙ্গে কোনও ধরনের আপস করা হবে না।

শনিবার মহারাষ্ট্রের কোলহাপুরে আয়োজিত একটি কৃতজ্ঞতা সভায় বক্তব্য রাখছিলেন অমিত শাহ। সেখানে তিনি বলেন, কিছু মানুষ অনুপ্রবেশকারীদের “ভোট ব্যাংক” হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন, কিন্তু ভারত কোনও “ধর্মশালা” নয়। তিনি স্পষ্ট করে দেন যে, সরকার ইতিমধ্যেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং আগামী দিনেও এই ধরনের বিষয়ে কঠোরতা বজায় রাখা হবে।

অনুষ্ঠান চলাকালীন উদ্ধব ঠাকরের রাজনীতিরও সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগ তোলেন, বিরোধীরা নির্বাচনী ফায়দা তোলার জন্য ভুল নীতিকে সমর্থন করছে। তিনি বলেন, দেশের প্রকৃত নাগরিক তাঁরাই যাঁরা ভারতে জন্মগ্রহণ করেছেন। বর্তমান সরকার সীমান্ত সুরক্ষা এবং অভ্যন্তরীণ নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ নির্বাচনের ফলাফলের উল্লেখ করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র প্রতি জনগণের সমর্থনকে দলের জন্য এক বড় দায়িত্ব বলে অভিহিত করেন তিনি।

শিবসেনার অভ্যন্তরীণ ভাঙনের প্রসঙ্গ টেনে শাহ বলেন, এখন মহারাষ্ট্রের রাজনীতিতে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে এবং একনাথ শিন্ডের নেতৃত্বকেই এখন “আসল শিবসেনা” হিসেবে গণ্য করা হচ্ছে। উল্লেখ্য, মহারাষ্ট্রের রাজনীতিতে এই মুহূর্তে শিবসেনা (ইউবিটি) এবং শিন্ডে শিবিরের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে এবং উভয় পক্ষের মধ্যে রাজনৈতিক চাপানউতোর ও সাংগঠনিক কর্মসূচীকে কেন্দ্র করে উত্তেজনা বজায় রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande