
বিশাখাপত্তনম, ২৩ জুন (হি.স.): অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলায় ওষুধ কারখানায় মঙ্গলবার সকালে আগুন লেগে দুই শ্রমিক ঝলসে মারা গিয়েছেন। কারখানায় আটকে পড়েছেন আরও দুই শ্রমিক। পুলিশ ও দমকল সূত্রে খবর, যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। আনাকাপল্লী জেলার পারভাদা মণ্ডলের একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দু'জন মারা গেছেন। পারভাদা সার্কেল ইন্সপেক্টর লঙ্কা ভাস্কর রাও জানিয়েছেন, শিল্পপার্কের কাছে অবস্থিত 'দক্ষিণ এনার্জি কোম্পানি'-তে এই ঘটনাটি ঘটেছে।
আনাকাপল্লী জেলার পারাওয়াডা ফার্মা-সিটিতে অবস্থিত 'দক্ষিনা এনার্জি কেমিক্যাল ফ্যাক্টরি'-তে অগ্নিকাণ্ডে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তিনি জেলা কালেক্টরের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। আধিকারিকরা জানিয়েছেন, মঙ্গলবার ভোর ৬টা নাগাদ এই অগ্নিকাণ্ডে দু'জন মারা গিয়েছেন এবং আরও দু'জন গুরুতর আহত হয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ