শ্যামাপ্রসাদের অটল প্রত্যয় বর্তমান প্রজন্মকেও অনুপ্রাণিত করে চলেছে : প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ২৩ জুন (হি.স.): প্রয়াণ বার্ষিকীতে ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে মাইক্রোব্লগিং সাইট এক্স-এ প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, বলিদান দিবসে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২৩ জুন (হি.স.): প্রয়াণ বার্ষিকীতে ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে মাইক্রোব্লগিং সাইট এক্স-এ প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, বলিদান দিবসে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি—যিনি ছিলেন এক বিশিষ্ট দেশপ্রেমিক, পণ্ডিত ও রাষ্ট্রনায়ক এবং যিনি ভারতের উন্নয়নে নিজের জীবন উৎসর্গ করেছিলেন।

প্রধানমন্ত্রী মোদী আরও লেখেন, শ্যামাপ্রসাদের অটল প্রত্যয়, জনজীবনে সাহসিকতা এবং জাতীয় স্বার্থের প্রতি নিষ্ঠা বর্তমান প্রজন্মকেও অনুপ্রাণিত করে চলেছে। ডঃ মুখার্জির সেই আত্মত্যাগ আমাদের সকলের স্মৃতিতে চিরজাগরূক হয়ে আছে। তিনি আজীবন যে আদর্শ লালন ও তার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন, সেই আদর্শের পথ ধরেই একটি শক্তিশালী ও বিকশিত ভারত গড়ে তোলার অঙ্গীকার আমরা পুনর্ব্যক্ত করছি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande