
মুম্বই, ২৫ জুন (হি.স.): বর্ষা প্রবেশের পর থেকে বৃষ্টি হয়েই চলেছে বাণিজ্যনগরী মুম্বইয়ে। বৃহস্পতিবারও তা অব্যাহত। এদিন সকালেও মুম্বইয়ের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হয়। ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে, মহারাষ্ট্র বিধান ভবন, মেরিন ড্রাইভ-সহ বিভিন্ন এলাকায় স্বস্তির বৃষ্টি হয়েছে। বৃষ্টির দরুণ আবহাওয়া অনেকটাই মনোরম হয়ে উঠেছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, মুম্বই এবং পার্শ্ববর্তী থানে ও পালঘর জেলার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মর্মে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। স্কুল ও কলেজ-সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কোনও ঘোষণা করা হয়নি। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) এখনও কোনও স্কুল বন্ধের ঘোষণা করেনি।।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ