নিট পুনঃপরীক্ষা নিয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল, তাঁরা হতাশ : ধর্মেন্দ্র প্রধান
নয়াদিল্লি, ২৫ জুন (হি.স.): নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, নিট পুনঃপরীক্ষা অত
ধর্মেন্দ্র প্রধান


নয়াদিল্লি, ২৫ জুন (হি.স.): নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, নিট পুনঃপরীক্ষা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কিছু মানুষ ছাত্রছাত্রীদের মধ্যে ভয় ছড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু ছাত্রছাত্রীরা তাদের সমর্থন করেনি।যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল, তারা হতাশ হয়েছে।

নবম শ্রেণির পাঠ্যবইয়ে জরুরি অবস্থার ওপর একটি অধ্যায় যুক্ত করার বিষয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, “এটি সঠিক। এনসিইআরটি ঠিক কাজটিই করেছে। ভবিষ্যৎ প্রজন্মের জরুরি অবস্থার অন্ধকার দিকগুলো জানা ও বোঝা উচিত, যাতে এমন পরিস্থিতি আর না ঘটে। সেই কারণেই এনসিইআরটি বিষয়টি সামনে এনেছে। এনসিইআরটি ভালো কাজ করেছে।”

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande