তারাতলায় বিপর্যয়, শোকপ্রকাশ উপরাষ্ট্রপতির
নয়াদিল্লি, ২৫ জুন (হি.স.): তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে ১১ জনের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করলেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন। বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, কলকাতায় একটি গুদাম ধসে প্রাণহানির মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত। শোকসন্
তারাতলায় বিপর্যয়, শোকপ্রকাশ উপরাষ্ট্রপতির


নয়াদিল্লি, ২৫ জুন (হি.স.): তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে ১১ জনের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করলেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন। বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, কলকাতায় একটি গুদাম ধসে প্রাণহানির মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

উল্লেখ্য, কলকাতার তারাতলায় গুদামঘর বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উদ্ধার হয়েছে আরও ৬টি দেহ। এখনও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। উদ্ধারকারী দলের পক্ষ থেকে থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ১১টি দেহ উদ্ধার হয়েছে। কমপক্ষে ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবারও তারাতলায় উদ্ধারকাজ চালাচ্ছেন জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা। ভিতরে এখনও বেশ কয়েক জন আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। হাইড্রোলিক ক্রেন দিয়ে গুদামের ভেঙে পড়া কাঠামোকে টেনে ধরে রাখা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande