বিজেডি-তে যোগ দিলেন সুজাতা রাউত কার্তিকেয়, নবীনকে জানালেন ধন্যবাদ
ভুবনেশ্বর, ২৫ জুন (হি.স.): ওড়িশা মিশন শক্তির মুখ, প্রাক্তন আইএএস অফিসার সুজাতা রাউত কার্তিকেয় বৃহস্পতিবার বিজু জনতা দল (বিজেডি)। ওড়িশা বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেডি প্রধান নবীন পট্টনায়েকের উপস্থিতিতে ভুবনেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে বিজেডিতে যোগ
বিজেডি-তে যোগ দিলেন সুজাতা রাউত কার্তিকেয়, নবীনকে জানালেন ধন্যবাদ


ভুবনেশ্বর, ২৫ জুন (হি.স.): ওড়িশা মিশন শক্তির মুখ, প্রাক্তন আইএএস অফিসার সুজাতা রাউত কার্তিকেয় বৃহস্পতিবার বিজু জনতা দল (বিজেডি)। ওড়িশা বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেডি প্রধান নবীন পট্টনায়েকের উপস্থিতিতে ভুবনেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে বিজেডিতে যোগ দেন প্রাক্তন আইএএস অফিসার সুজাতা রাউত কার্তিকেয়।

বিজেডিতে যোগ দেওয়ার পর সুজাতা রাউত কার্তিকেয় বলেন, গত ২৪ বছর ধরে জনগণের সেবা করার সুযোগ পেয়ে এবং নবীন পট্টনায়কের নেতৃত্বে কাজ করতে পেরে আমি অত্যন্ত ভাগ্যবান। আবারও নবীন পট্টনায়ক স্যারের নেতৃত্বে রাজ্যের জন্য কাজ করার এই সুযোগ পেয়ে আমি ধন্য। ভগবান জগন্নাথের কৃপায় এবং ওড়িশার জনগণের আশীর্বাদে, আমি সম্পূর্ণ নিষ্ঠা ও প্রতিশ্রুতির সঙ্গে ওড়িশা এবং রাজ্যের জনগণের জন্য কাজ করে যাব।

বিজেডি প্রধান নবীন পট্টনায়েক বলেন, আমি সুজাতা রাউত কার্তিকেয়কে বিজু জনতা দলে স্বাগত জানাতে চাই। তিনি একজন আইএএস আধিকারিক এবং সেই দফতরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। আমি নিশ্চিত সময়ের সঙ্গে সঙ্গে তিনি তাঁর নতুন পদে অভ্যস্ত হয়ে গেলে, তিনি মানুষকে, বিশেষ করে নারীদের সাহায্য করতে শিখবেন। আগামী নির্বাচনে আমি বিজু জনতা দলের নেতৃত্ব দেব। আমি এটা খুব স্পষ্ট করে দিতে চাই।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande