
নয়াদিল্লি, ২৫ জুন (হি.স.): ভেনেজুয়েলায় ভূমিকম্পের জেরে প্রাণহানিতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতবাসীর তরফে শোক জানিয়ে প্রধানমন্ত্রী আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং এই দুঃখজনক ঘটনায় পীড়িতদের সকলের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে বৃহস্পতিবার একটি পোস্ট করে বলেছেন, ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ফলে সৃষ্ট ধ্বংসযজ্ঞে আমি গভীরভাবে শোকাহত। ভারতের জনগণের পক্ষ থেকে আমি ভেনেজুয়েলার সরকার ও জনগণের প্রতি, বিশেষ করে যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন সেই পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত সকলের পাশে দাঁড়াচ্ছি। ভারত সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ